কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অটোরিকশা চালকদের পাশে জেলা পরিষদ প্রশাসক

কুতুবদিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধূরুং দরবার রাস্তার মাথায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অটোরিকশা চালক ও তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন জেলা পরিষদ প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী।
শুক্রবার (০৮ মে) জুমা’র নামাজের পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করে আগুনে পুড়ে যাওয়া গ্যারেজ ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত ২৩টি পরিবারের খোঁজখবর নেন।
এসময় ক্ষতিগ্রস্তদের দুঃখ-দুর্দশার কথা শুনে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানান, জেলা পরিষদ প্রশাসকের মানবিক উপস্থিতি তাদের মাঝে নতুন আশা ও সাহস জুগিয়েছে। দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও তাঁর এ মানবিক উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।