লামায় ছাত্র ফেডারেশনের উপজেলা শাখা পুনর্গঠন

লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের লামা উপজেলায় বাংলাদেশ ছাত্র ফেডারেশন উপজেলা শাখার কমিটি পুনর্গঠন করা হয়েছে।
শনিবার (৯ মে) অনুষ্ঠিত পুনর্গঠন সভায় নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়।
সভায় বিশেষভাবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা সংগঠক জাহেদুল ইসলাম।
সভা শেষে তামজিদ হোসেন অন্তরকে সভাপতি (ভারপ্রাপ্ত) এবং নিকোলাস ত্রিপুরাকে সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি থোয়াইয্য মার্মা, জুবাইয়েত হোসেন ও জয় ত্রিপুরা, সহ-সাধারণ সম্পাদক রেজাউল খান, সাংগঠনিক সম্পাদক সাশন্তি ত্রিপুরা, অর্থ সম্পাদক জৈবা ত্রিপুরা, প্রচার ও প্রকাশনা সম্পাদক হেরল ত্রিপুরা, দপ্তর সম্পাদক ইনামুল ইসলাম, সদস্য জিসু রাম ত্রিপুরা ও মোঃ হান্নান এবং কার্যকরী সদস্য লিপি আক্তার।
সভায় নেতৃবৃন্দ শিক্ষার্থীদের অধিকার আদায়, গণতান্ত্রিক আন্দোলন জোরদার এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।