
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য এবং অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে তাৎক্ষণিক মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে। পটিয়া উপজেলা ছাত্রদল।
মঙ্গলবার (২৪ জুন) পটিয়ার শান্তিরহাট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মিরা অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আবদুল আজিম, যুগ্ম আহ্বায়ক মাসুদ তালুকদার, সদস্য আসরাফ উদ্দিন নয়ন, হাবিবুর রহমান (হাবিব), আসিফ সিদ্দিকী, ইকবাল হোসেন রুহান, সাইদুল ইসলাম তারেক, আজাদ চৌধুরী, শাহেদ (সিনিয়র সহ-সভাপতি, গাছবাড়িয়া কলেজ ছাত্রদল) এবং আরিফুজ্জামান মানিক (সিনিয়র সহ-সভাপতি, খলিল মীর ডিগ্রি কলেজ ছাত্রদল)।
বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যেকোনো অপচেষ্টা ছাত্রদল রাজপথে থেকে প্রতিহত করবে। তারা গণতন্ত্র, জনগণের অধিকার ও দেশের স্থিতিশীলতা রক্ষায় সর্বদা সচেষ্ট থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
মিছিলটি শান্তিরহাট এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
