শনিবার, মে ৯, ২০২৬

‘ইরানে যুদ্ধপরাধ করছে যুক্তরাষ্ট্র, কেউ ওয়াশিংটনকে সহায়তা করবেন না’

চিটাগং ট্রিবিউন ডেস্ক 

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যুক্তরাষ্ট্রের ইরানের অবকাঠামো লক্ষ্য করে হামলার হুমকিকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, ওয়াশিংটনকে সহায়তা করলে যেকোনো দেশ আইনি দায়ভার বহন করবে।

ইসমাইল বাঘাই বলেন, “আমাদের বিরুদ্ধে যে হুমকি দেওয়া হচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই—এ ধরনের হুমকি দেওয়াটাই একটি যুদ্ধাপরাধ।” তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র জ্বালানি ও শিল্প অবকাঠামোতে হামলার কথা বলছে এবং একইসঙ্গে ইসরায়েলকে ইরানের বেসামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণের সবুজ সংকেত দিচ্ছে।

তিনি আরও বলেন, এগুলো আন্তর্জাতিক মানবিক আইন এবং আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টের বিধি অনুযায়ী যুদ্ধাপরাধ।”

মুখপাত্র আরও জানান, ইরানের কূটনৈতিক তৎপরতা সামরিক প্রতিরক্ষার পাশাপাশি চলবে।

তিনি বলেন, “যখন আমাদের রক্ষাকারীরা সাহসিকতার সঙ্গে জীবন উৎসর্গ করছেন, তখন কূটনৈতিক ব্যবস্থাও তার দায়িত্ব পালন করছে। আমাদের ভিত্তি ও মানদণ্ড হলো জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তা এবং ইরানি জনগণের ন্যায্য দাবি।”
তিনি আরও সতর্ক করে বলেন, “সব দেশকে জানা উচিত যে, যুক্তরাষ্ট্রের অপরাধে যেকোনো ধরনের সহযোগিতা ও অংশগ্রহণের জন্য তাদের জবাবদিহি করতে হবে এবং তা যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচিত হবে।”

সর্বাধিক পঠিত