শনিবার, মে ৯, ২০২৬

ইসলামাবাদে আলোচনায় নেতৃত্ব দিতে পারেন গালিবাফ-ভ্যান্স

চিটাগং ট্রিবিউন ডেস্ক 
ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোসহ আরও বেশ কয়েকটি ইস্যুতে আগামী শুক্রবার (১০ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনা অনুষ্ঠিত হবে। শুক্রবারের ওই আলোচনায় ইরানের পক্ষে নেতৃত্ব দিতে পারেন ইরানের পার্লামেন্টে স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
আর যুক্তরাষ্ট্রের হয়ে আলোচনার নেতৃত্বে থাকতে পারেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরানের ইসনা নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
ওই বৈঠকে ইরানের প্রস্তাবিত ১০টি শর্ত ছাড়াও তেহরানের পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এছাড়া প্রায় ৪৫ বছর ধরে ইরানের মাথার ওপর থাকা প্রাথমিক ও গৌন নিষেধাজ্ঞা নিয়েও আলোচনা হতে পারে।

সর্বাধিক পঠিত