বৃহস্পতিবার, মে ৭, ২০২৬

এক নভোচারীর অসুস্থতায় গোটা মিশনই পৃথিবীতে ফেরাল নাসা

চিটাগং ট্রিবিউন ডেস্ক

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএস থেকে চারজন নভোচারী পৃথিপৃ বীতে ফিরে এসেছেন।
আইএসএসে থাকা একজন নভোচারীর ‘গুরুতর শারীরিক অসুস্থতার’ কারণে নির্ধারিত সময়ের
এক মাস আগেই মিশনটি শেষ করেছে নাসা।
১৯৯৮ সালে মহাকাশ স্টেশনটি পৃথিপৃ বীর কক্ষপথে বসানোর পর ২৬ বছরের ইতিহাসে এই
প্রথমবার কোনো স্বাস্থ্যগত সমস্যার কারণে স্টেশনটি থেকে নভোচারীদের আগেভাগে পৃথিপৃ বীতে

‘ক্রু ১১’ নামে পরিচিত এই দলটি দীর্ঘপ্রায় ১১ ঘণ্টার যাত্রা শেষে ক্যালিফোর্নিয়া উপকূলে সাগরে
এসে নেমেছে।
ফিরে আসা নভোচারীদের পরিবর্তে এখন মহাকাশ স্টেশনটি পরিচালনার দায়িত্ব নিয়েছেন
রাশিয়ান নভোচারী সের্গেই কুদ-সের্চকভ এবং আরও দুজন সদস্য।
নাসা বলেছে, দলের একজন সদস্যের শারীরিক সমস্যার কারণে ‘ক্রু-১১’-এর মহাকাশে
অবস্থানের সময় কমিয়ে এনেছে তারা। ‘প্রাইভেসি’ রক্ষার খাতিরে ওই নভোচারীর নাম বা
অসুস্থতার ধরন প্রকাশ করেনি সংস্থাটি। তবে তারা নিশ্চিত করেছে, ওই নভোচারী বর্তমানে
স্থিতিশীল অবস্থায় আছেন।

গেল বছরের ১ অগাস্ট মহাকাশ স্টেশনে পৌঁছেছিলেন নভোচারী মাইক ফিঙ্ক, জেনা কার্ডম্যান,
জাপানের কিমিয়া ইউই ও নভোচারী ওলেগ প্লাতোনভ, সেখানে তাদের সাড়ে ছয় মাস অবস্থানের
ও এ বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে দেশে ফেরার কথা ছিল।
তবে গত সপ্তাহে, ফিঙ্ক ও কার্ডম্যানের নির্ধারিত এক স্পেসওয়াক বা মহাকাশে হাঁটাহাঁটি শেষ
মুহূমুহূর্তেবাতিল হয়। এর কয়েক ঘণ্টা পরই নাসা বলেছে, একজন ক্রু সদস্য অসুস্থ হয়ে পড়েছেন।
সোমবার কুদ-সের্চকভের কাছে মহাকাশ স্টেশনের চাবি হস্তান্তরের সময় ফিঙ্ক বলেছেন, “বিষয়টি
একইসঙ্গে আনন্দের ও কষ্টের মুহূমুহূর্ত।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জোর দিয়ে বলেছেন, স্টেশনে থাকা সব
সদস্যই “স্থিতিশীল, নিরাপদ আছেন এবং তাদের সঠিক যত্ন নেওয়া হচ্ছে।

বিশ্বের পাঁচটি মহাকাশ গবেষণা সংস্থা মিলে স্টেশনটি পরিচালনা করে, যেখানে মহাকাশ সম্পর্কে
ও মহাকাশের ওজনহীন পরিবেশে মানুষ, প্রাণী ও উদ্ভিদের বসবাসের প্রভাব নিয়ে নানা ধররের
বৈজ্ঞানিক গবেষণা চালান নভোচারীরা।

আইএসএসে কিছু চিকিৎসা সরঞ্জাম রয়েছে। নভোচারীদের ছোটখাটো স্বাস্থ্য সমস্যা মোকাবেলার
প্রশিক্ষণও দেওয়া হয়, তবে সেখানে কোনো ডাক্তার থাকেন না।

নির্ধারিত সময়ের আগে এ দলটি চলে আসায় মহাকাশ স্টেশনে এখন কেবল তিনজন সদস্য
রয়েছেন। নাসার ক্রিস উইলিয়ামস, রুশ মহাকাশচারী কুদ-সের্চকভ ও সের্গেই মিকাভ।
আগামী ফেব্রুয়ারি মাসে আরও চারজন সদস্য না পৌঁছানো পর্যন্ত তারা তিনজনই স্টেশনটি
সামলাবেন।

সর্বাধিক পঠিত