রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

কুতুবদিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের বিদায় বরণ অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক

কুতুবদিয়া প্রতিনিধি :
কুতুবদিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে ৬ষ্ঠ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
সভাপতির বক্তব্যে কথা বলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও অধ্যবসায়ের ওপর গুরুত্বারোপ করেন।
উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রতিষ্ঠানের সভাপতি মুহাম্মদ আবদুর রহমান। তিনি শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাকিব উল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুতুবদিয়া উপজেলা আমির আ স ম শাহরিয়ার চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল আহমেদ এবং জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এম মোবারক হোসাইন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথিবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
পুরো আয়োজনটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর, যা নবাগতদের উচ্ছ্বাস এবং বিদায়ী শিক্ষার্থীদের আবেগঘন মুহূর্তকে আরও স্মরণীয় করে তোলে।

সর্বাধিক পঠিত