Saturday, June 27, 2026

পরিবেশ দিবসে বোয়ালখালীতে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

বোয়ালখালী প্রতিনিধি
চট্টগ্রামের বোয়ালখালীতে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।
বুধবার (২৫ জুন) এ দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যােগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলামের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, কৃষি কর্মকর্তা মো.আতিক উল্লাহ, বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এস এম মোদ্দাচ্ছের, অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম ও ইসলামিক ফাউণ্ডেশনের আরডিও মাওলানা মুহাম্মদ রিদুওয়ান।
সভাপতির বক্তব্যে ইউএনও মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, নিজেদের সবুজ সুন্দর পরিবেশ সংরক্ষণে সকলের সচেতনতা হতে হবে। পরিবেশ রক্ষা দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নয়তো জলবায়ুর পরিবর্তনের নেতিবাচক প্রভাবে আমাদেরই দুর্ভোগ দুর্যোগ পোহাতে হবে।
সভা শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

সর্বাধিক পঠিত