মঙ্গলবার, মে ৫, ২০২৬

ফ্যাসিবাদ মুক্ত দেশ গঠনে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের বিকল্প নেইঃ মুহাম্মদ শাহজাহান

সংবাদ বিজ্ঞপ্তিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, “ন্যায়ভিত্তিক ও ফ্যাসিবাদমুক্ত দেশ গঠনের লক্ষ্যে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন আজ সময়ের অপরিহার্য দাবি এবং এর কোনো বিকল্প নেই।” তিনি রবিবার সন্ধ্যায় কক্সবাজার শহর জামায়াতের কর্মপরিষদ বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

শহর আমীর আবদুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর মুফতি মাওলানা হাবিবুল্লাহ জেলা সহকারী সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি শামসুল আলম বাহাদুর, জেলা সাংগঠনিক সেক্রেটারি আল আমিন মোহাম্মদ সিরাজুল ইসলাম, শহর জামায়াতের নায়েবে আমির কফিল উদ্দিন চৌধুরী ও শহীদুল আলম বাহাদুর, সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল।

মুহাম্মদ শাহজাহান আরও বলেন,‌ “দেশের মানুষের হাতে ভোটের কালি মুছে যাওয়ার আগেই সরকার জনগণের মতামতের সাথে প্রতারণা ও বিশ্বাসঘাতকতা শুরু করেছে। কিন্তু সরকারের বুঝা উচিত দেশের মানুষ জুলাই সনদ ও গণভোটের পক্ষেই রায় দিয়েছে।”

তিনি বলেন, গণভোটসহ জুলাই সনদের পক্ষে গৃহীত যাবতীয় অধ্যাদেশ সরকারকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। সরকার যদি সংখ্যাগরিষ্ঠতার দম্ভে জনগণের বিপক্ষে অবস্থান নেয়, তবে তার ফায়সালা রাজপথেই হবে এবং লড়াই ছাড়া আর কোন বিকল্প থাকবে না। তিনি বলেন, তেল গ্যাসের দাম বৃদ্ধির কারণে জনজীবনে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে। মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির বোঝা জনগণ বহন করতে পারছে না। এভাবে একটা দেশ চলতে পারে না।

তিনি কর্মপরিষদ সদস্যসহ সর্বস্তরের জনশক্তিকে আন্দোলনের পাশাপাশি জীবনের পরকালীন মুক্তির লক্ষ্যে আত্মগঠনে মনোনিবেশ করতে আহ্বান জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারি দরবেশ আলী আরমান, মাওলানা আব্দুর রশীদ, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ শহীদুল্লাহ ও কামরুল হাসানসহ কর্মপরিষদ ও শূরা সদস্যবৃন্দ।

সর্বাধিক পঠিত