বৃহস্পতিবার, মে ৭, ২০২৬

বিশ্বে যুদ্ধ পরিস্থিতিতে চাপা পড়ে যাচ্ছে রোহিঙ্গা সংকটঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ‘বিশ্বে যুদ্ধ পরিস্থিতিতে চাপা পড়ে যাচ্ছে রোহিঙ্গা সংকট। তবে প্রত্যাবাসন বাস্তবায়ন করতে মিয়ানমারের সব পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ।
বুধবার বিকেলে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এ কথা বলেছেন।
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ক্যাম্পের সার্বিক পরিস্থিতি, খাদ্য সরবরাহ, নিরাপত্তা ব্যবস্থা এবং চলমান মানবিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেওয়া হয়েছে।
বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকার কাজ করছে বলে জানান তিনি।
এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, সরকারের মিয়ানমার উইংয়ের ৫ সদস্য, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান সহ উর্ধ্বতন কর্মকর্তা।

সর্বাধিক পঠিত