বৃহস্পতিবার, মে ৭, ২০২৬

১৬টি ইরানি বিমান ধ্বংসের দাবি ইসরায়েলের

চিটাগং ট্রিবিউন ডেস্ক
ইরানের রাজধানী তেহরানে রাতভর হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কুদস ফোর্সের ১৬টি বিমান ধ্বংস করেছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। কুদস ফোর্সের দায়িত্ব হলো ইরানের সীমান্তের বাইরে বিভিন্ন অভিযান পরিচালনা করা। খবর আল-জাজিরার।
শনিবার (৭ মার্চ) এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী এ খবর জানায়।
বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তাদের বিমান বাহিনী মেহরাবাদ বিমানবন্দরসহ ইরানের রাজধানীজুড়ে ‘বিস্তৃত হামলা” চালিয়েছে।
সামরিক বাহিনী দাবি করেছে, কুদস ফোর্স এই বিমানবন্দরকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর কাছে অস্ত্র ও অর্থ পাঠানোর কেন্দ্র হিসেবে ব্যবহার করত, যার মধ্যে লেবাননের হিজবুল্লাহও রয়েছে।
এই দাবিগুলো স্বাধীনভাবে তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং এ বিষয়ে ইরানি কর্তৃপক্ষের কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।

সর্বাধিক পঠিত