অশালীন অঙ্গভঙ্গির জেরে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

লামা ( বান্দরবান ) প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নের শহিদ আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়র দুই শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহতরা হলেন ইসমাইল ও সাইফুল। তারা উভয়ই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, গত বুধবার (১৭ জুন ২০২৬) অশালীন অঙ্গভঙ্গিকে কেন্দ্র করে নাজমুল নামে এক ব্যক্তির বিরুদ্ধে ওই দুই শিক্ষার্থীকে মারধর করে আহত করার অভিযোগ ওঠে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফোনকলে জানান, “আমি বুধবার চট্টগ্রাম শিক্ষা বোর্ড এ প্রশাসনিক কাজে ছিলাম এবং আজ চকরিয়া উপজেলাতে অবস্থান করছি। বিষয়টি সম্পর্কে অবগত আছি। বিকেলে উভয় পক্ষকে ডেকে সমাধানের চেষ্টা করবো।”
অভিযুক্ত নাজমুলের বাবা নজরুল বলেন, “বিষয়টি আমি জেনেছি। এ বিষয়ে আজ স্কুলে এসেছি এবং আহতদের দেখতে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ যাচ্ছি।”
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সমাধানের উদ্যোগ চলছে।