Sunday, June 21, 2026

লামায় ইউপি সদস্য জিয়াবুল ইসলামের বিতর্কিত মন্তব্যে সমালোচনার ঝড়

লামা ( বান্দরবান ) প্রতিনিধিঃ

বান্দরবানে লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জিয়াবুল ইসলামের একটি ফেসবুক মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

সম্প্রতি একটি ফেসবুক পোস্টের মন্তব্যে তিনি এমন একটি বক্তব্য দেন বলে অভিযোগ ওঠে; যা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও একটি নির্দিষ্ট শ্রেণিকে নিয়ে অবমাননাকর এবং উসকানিমূলক হিসেবে অনেকে অভিহিত করছেন। ওই মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহলের দাবি, একজন জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরনের মন্তব্য কোনোভাবেই কাম্য নয়।
তাদের মতে, জনপ্রতিনিধিদের দায়িত্ব হলো সমাজে সম্প্রীতি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া কোনো মন্তব্য যদি কোনো শ্রেণি বা প্রতিষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ণ করে, তবে তা জনমনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। অনেকেই এ ধরনের বক্তব্যের ব্যাখ্যা ও জবাবদিহিতা দাবি করেছেন।

সর্বাধিক পঠিত