Sunday, June 21, 2026

সাঙ্গু নদীতে নিখোঁজ শিশু আরেফিনের খোঁজ মিলেনি

বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবান শহরের বালাঘাটা এলাকার শৈলশোভা হাউজিং এলাকায় সাঙ্গু নদে ডুবে যাওয়ার প্রায় ২৪ ঘণ্টা পেরোলেও নিখোঁজ শিশুর সন্ধান মেলেনি।
শনিবার সকাল ১০টা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে ডুবুরি দল।
নিখোঁজ শিশুটির নাম মো. আরেফিন। ১১ বছর বয়সী শিশুটি বান্দরবান শহরের বালাঘাটা বাজারের সাতকানিয়া হোটেলের মালিক এনামুল হকের ছেলে।
চিটাগং ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন বান্দরবান সদর থানার ওসি মাসুদ পারভেজ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বন্ধুদের সঙ্গে নদের চরে খেলতে খেলতে শেষে হাত-মুখ ধোয়ার সময় অসাবধানতাবশত নদে পড়ে যায় আরেফিন। এর পর থেকেই সে নিখোঁজ রয়েছে।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। ইঞ্জিনচালিত নৌকা নিয়ে স্থানীয়রাও তল্লাশি কার্যক্রমে অংশ নেন।
ওসি মাসুদ পারভেজ জানিয়েছেন, নদে প্রবল স্রোত থাকায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে। এ কারণে চট্টগ্রাম থেকে একটি ডুবুরি দল আনা হচ্ছে।

সর্বাধিক পঠিত