নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ

চিটাগং ট্রিবিউন ডেস্ক
যশোরের বেনাপোল বাজারে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে চোরাগোপ্তা হামলা করা হয়েছে হয়েছে অভিযোগ করেছে তার দল। বুধবার (৩ জুন) দুপুর সোয়া ১টার দিকে এ হামলা চালানো হয়।
তবে গাড়িতে অবস্থানরত নাসীরুদ্দীন পাটওয়ারী নিরাপদে রয়েছেন। এ ঘটনায় চারজন আহত হয়েছেন বলে দাবি করেছে এনসিপি। আহতদের মধ্যে রয়েছেন ছাত্রশক্তি নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত ও তাসকিন আহমেদ তাজিম এবং যুবশক্তি নেতা রুপম আহসান অর্নব।
এই হামলায় কারা জড়িত ছিল এবং এর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
উল্লেখ্য, বেনাপোল সীমান্তসংলগ্ন ভারতীয় ভূখণ্ডে পুশ-ইনের (জোরপূর্বক ঠেলে দেওয়া) চেষ্টায় ১০-১২ জনের একটি দল দ্বিতীয় দিনের মতো অবস্থান করছে। চলমান এই সীমান্ত পরিস্থিতি ও পুশ-ইন ইস্যুর বাস্তব চিত্র সরেজমিনে পর্যবেক্ষণের জন্য আজ বুধবার বেনাপোল সফরে গেছেন