বৃহস্পতিবার, মে ৭, ২০২৬

নাইক্ষ‍্যংছড়িতে বান্দরবান সমাজ কল‍্যাণের আর্থিক অনুদান প্রদান

কফিল উদ্দিন,নাইক্ষ‍্যংছড়ি
বান্দরবান জেলা সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক প্রদত্ত এককালীন আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর ) দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের হল রুমে নাইক্ষ্যংছড়ি উপজেলা সমাজসেবার আয়োজনে,মোহাম্মদ খোরশেদ আলম উপজেলা সমাজ সেবা অফিসারের সভাপতিত্বে জেলা সমাজ কল্যাণ পরিষদ বান্দরবান কর্তৃক প্রদত্ত এককালীন আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মুহাম্মাদ মাজহারুল ইসলাম চৌধুরী উপজেলা নির্বাহী অফিসার।
এছাড়াও অনুষ্ঠানে অন্যানদের মাঝে আরো উপস্থিত ছিলেন,রিজিয়া বেগম,ট্রেট অফিসার সমাজ সেবা অফিস নাইক্ষ্যংছড়ি। ফারজানা আক্তার সমাজকর্মী নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন সহ প্রায় দুই শতাধিক ব‍্যাক্তি। নাইক্ষ্যংছড়ি সদর সহ আরো চার ইউনিয়ন থেকে আগত গরিব ও অসহায় ১৮৫ জনকে নগদ ২,০০০/(দুই হাজার টাকা করে) মোট তিন লক্ষ সত্তর হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

সর্বাধিক পঠিত