মহেশখালীতে অবৈধ জাল ও ট্রলারসহ জেলে আটক

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের মহেশখালীতে মাছ ধরার ছয়টি অবৈধ জালসহ ট্রলার জব্দ এবং এক জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
আটক মোহাম্মদ ইয়াছিন (৩৭) নোয়াখালী জেলার সূবর্ণচর উপজেলার চরপানা উল্লাহ গ্রামের মোহাম্মদ শাহজাহানের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার সন্ধ্যায় মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের জেএম ঘাট এলাকায় সন্দেহজনক মাছ ধরার একটি ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় কোস্ট গার্ড সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ট্রলারটি দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে এক জেলে সহ ট্রলারটিকে জব্দ করতে সক্ষম হয়।
পরে ট্রলারটি তল্লাশি চালিয়ে পাওয়া যায় মাছ ধরার অবৈধ ৬ টি ট্রলার। জব্দ করা জালের আনুমানিক মূল্য ১২ লাখ টাকা।
জব্দ করা জাল ও ট্রলার হস্তান্তর করে আটক জেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।