বুধবার, জুন ৩, ২০২৬

উত্তর ডিককুলে ১০ হাজার ইয়াবা, ১৮০ গ্রাম হেরোইন ও ৪৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস সহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার সদরের ডিককুলে ইয়াবা, হেরোইন ও ক্রিস্টাল মেথ আইস সহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার ভোরে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের উত্তর ডিককুল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারি পরিচালক ( আইন ও গণমাধ্যম ) ও সহকারি পুলিশ সুপার আ. ম. ফারুক।
আটক মোহাম্মদ আজিজ (২৬) একই এলাকার মৃত আলী আহম্মদের ছেলে।
আ. ম. ফারুক বলেন, ভোরে কক্সবাজার সদরের উত্তর ডিককুলে সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের কতিপয় লোকজন চালান বেচেকেনা ও লেনদেনের জন্য জড়ো হওয়ার খবরের র্যাবের একটি দল অভিযান চালায়। এতে সন্দেহজনক বসত ঘরটি ঘিরে ফেললে ২/৩ জন লোক কৌশলে পালানোর চেষ্টা চালায়। এতে ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়।
“ পরে বসত ঘরটি তল্লাশী চালিয়ে পাওয়া যায় ৯ হাজার ৮০০ টি ইয়াবা, ১৮০ গ্রাম হেরোইন ও ৪৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস। “
র্যাবের এ গণমাধ্যম কর্মকর্তা বলেন, “ আটক মোহাম্মদ আজিজ একজন চিহ্নিত ও পেশাদার মাদক কারবারি। সে সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের অন্যতম হোতা। মাদকপাচারের অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। “
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান, সহকারি পুলিশ সুপার আ. ম. ফারুক।

সর্বাধিক পঠিত