বুধবার, জুন ৩, ২০২৬

পেকুয়া পৌরসভায় প্রশাসকের দায়িত্বে স্থানীয় ইউএনও মোহাম্মদ রফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের পেকুয়া উপজেলার নবগঠিত পৌরসভার প্রশাসক হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রফিকুল ইসলাম কে নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পেকুয়া পৌরসভার প্রশাসকের দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা। স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে এ নিয়োগ প্রদান করা হয়েছে।
এর ফলে নবগঠিত পেকুয়া পৌরসভার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন কর্মকাণ্ড এবং দাপ্তরিক ব্যবস্থাপনা উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে পরিচালিত হবে।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব আশফিকুন নাহার স্বাক্ষরিত গত ২৪ মে জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পৌরসভার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং জনসেবার ধারাবাহিকতা নিশ্চিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সর্বাধিক পঠিত