লেবাননের নবী চিত শহরে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪১

চিটাগং ট্রিবিউন ডেস্ক
লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকার নবী চিত শহরে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে। শনিবার (৭ মার্চ) লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানায় আল-জাজিরা।
লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে লেবাননের সেনাবাহিনীর অন্তত তিন সদস্য এবং জেনারেল সিকিউরিটি ডিরেক্টরেটের একজন সদস্য রয়েছেন। হামলায় অন্তত ৪০ জন গুরুতর আহত হয়েছেন। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। হতাহতদের উদ্ধারে স্থানীয় উদ্ধারকর্মীরা কাজ করছেন।
ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের প্রভাবে লেবাননের বিভিন্ন প্রান্তে গত কয়েকদিন ধরেই নিয়মিত হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। বিশে