Sunday, June 21, 2026

আলীকদম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

লামা ( বান্দরবান ) প্রতিনিধিঃ
বান্দরবানের আলীকদম উপজেলা পরিষদ হলরুমে আলীকদম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ শুক্রবার (১২ জুন) শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে এস এম জিয়া উদ্দিন জুয়েল এবং কোষাধ্যক্ষ পদে মো. আতিকুর রহমান নির্বাচিত হয়েছেন। এছাড়া সাধারণ সম্পাদক পদে নুর খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচনের চূড়ান্ত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে ক্যামেরা প্রতীকে এস এম জিয়া উদ্দিন জুয়েল ১৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দীপু তঞ্চঙ্গ্যা ল্যাপটপ প্রতীকে ৯ ভোট পান। কোষাধ্যক্ষ পদে তালাচাবি প্রতীকে মো. আতিকুর রহমান ২১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মো. আব্দুর রহমান মোটরসাইকেল প্রতীকে ৬ ভোট লাভ করেন।
নির্বাচনে মোট ২৭ জন ভোটারের মধ্যে ২৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে একটি ভোট বাতিল হওয়ায় বৈধ ভোটের সংখ্যা ছিল ২৫টি।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন মো. জসিম উদ্দিন। নির্বাচন কমিশনার ছিলেন মো. তৌহিদুল ইসলাম শাহীন এবং সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন সুজন চৌধুরী।
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাবের সদস্যরা। এ সময় নবনির্বাচিতরা সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সংগঠনের ঐক্য সুদৃঢ়করণ এবং আলীকদমের উন্নয়নমূলক কর্মকাণ্ড গণমাধ্যমে আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বাধিক পঠিত