বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি বাচ্চু, সাধারণ সম্পাদক আলমগীর

বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের দ্বি–বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
বুধবার (১৭ জুন) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন কার্যালয় প্রাঙ্গনে চলে ভোট গ্রহণ কার্যক্রম। নির্বাচনে ৩৫৯ জন ভোটারের ভোট গ্রহণের পর বিকেলে ফলাফল ঘোষনা করা হয়।
নির্বাচনে সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে ১৭৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মো.নুরুল ইসলাম বাচ্চু, এবং তার প্রতিদ্বন্ধী মো.হারুনুর রশীদের আনারস প্রতীক ভোট পড়েছে ১৩৫ টি।
সাধারণ সম্পাদক পদে গোলাপ ফুল নিয়ে ১৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো.আলমগীর। তার প্রতিদ্বন্ধী প্রার্থী মো. আক্তারুজ্জামান বাবুর উড়োজাহাজ প্রতীকে ভোট পড়েছে ২৯টি।
সহ-সভাপতি পদে মোরগ প্রতীক নিয়ে ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে মো.এনামুল হক আর তার প্রতিদ্বন্ধী প্রার্থী টেলিভিশিন প্রতীক নিয়ে মো.জহিরুল ইসলাম পেয়েছে ৮১ ভোট।
যুগ্ন সাধারণ সম্পাদক পদে টেবিল প্রতীক নিয়ে ১৭০ ভোট পেয়ে মো.মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন এবং সাংগঠনিক সম্পাদক পদে প্রজাপতি প্রতীক নিয়ে ১৬৪ভোট পেয়ে নির্বাচিত হয় মো.সাইফুল ইসলাম।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় দপ্তর সম্পাদক পদে মো.সাইফুল ইসলাম ও প্রচার সম্পাদক পদে মো.কামাল বিনা প্রতিদ্বন্ধীতায় আগেই নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে।
মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচন ২০২৬ উপ পরিষদে দায়িত্বে থেকে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন সাবেক সদর উপজেলা মো: আব্দুল কুদ্দুছ, সদস্য হিসেবে ছিলেন মো.জাফর উল্লাহ ও মোহাম্মদ নাছিরুল আলম।
উল্লেখ্য, গত ২১মে ২০২৬ তারিখে বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু হয় এবং ২৪ মে মনোনয়ন ফরম জমা কার্যক্রম শেষ হয়। যাচাই-বাছাইসহ নির্বাচন সংশ্লিষ্ট সকল কার্যক্রম শেষে ১ জুন প্রতীক বরাদ্ধ করা হয়।