বৃহস্পতিবার, মে ২১, ২০২৬

‘রাগ করলা’ সংলাপ নিয়ে মাতামাতি, নিলয় বললেন ‘রুচির দুর্ভিক্ষ’

চিটাগং ট্রিবিউন ডেস্ক:

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ‘রাগ করলা’ সংলাপ নিয়ে নেটিজেনদের অতিরিক্ত উন্মাদনার সমালোচনা করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। এই প্রবণতাকে সমাজের ‘রুচির দুর্ভিক্ষ’ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

মঙ্গলবার (১৯ মে) নিজের ফেসবুক পোস্টে বিষয়টি নিয়ে কড়া মন্তব্য করেন নিলয়।
সেখানে তিনি লেখেন, ‘রাগ করলা, রাগ করলা বলতে বলতে তাকে ভাইরাল করো, তারপর তাকে দিয়ে শোরুম উদ্বোধন করাও। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ইনভাইট করে অ্যাওয়ার্ড দাও। তারপর স্ট্যাটাস দাও, রুচির দুর্ভিক্ষ।
মূলত কোনো সাধারণ বিষয় বা ব্যক্তিকে হঠাৎ ভাইরাল করে পরে সেটিকে ঘিরে বাণিজ্যিক ও সামাজিকভাবে ব্যবহার করার প্রবণতার দিকেই ইঙ্গিত করেছেন এই অভিনেতা।
তার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক। অনেক নেটিজেন তার বক্তব্যের সঙ্গে একমতও প্রকাশ করেছেন।
উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক’ সংলাপ বলে আলোচনায় আসেন এক ব্যক্তি, যাকে ঘিরে ব্যাপক ভাইরাল কনটেন্ট তৈরি হয়।
পরে তাকে নিয়ে নানা ধরনের অনুষ্ঠান ও প্রচারণাও দেখা যায়।
জানা গেছে, ওই ব্যক্তি আসলে একজন অভিনেতা, যার নাম ঈমান আলী এবং তিনি গাজীপুরে বসবাস করেন।

সর্বাধিক পঠিত