Sunday, June 21, 2026

লামায় ধর্ষণের চেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

লামা ( বান্দরবান ) প্রতিনিধিঃ
বান্দরবানের লামায় জোরপূর্বক ধর্ষণের চেষ্টা মামলার এজাহারভূক্ত প্রধান পলাতক আসামি নাছির মাঝি (৫০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ভোররাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বনফুল বড়পাড়া বাইশখাইল্ল্যা ঝিরি মুসলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বান্দরবান পার্বত্য জেলার সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল) মাসুম সরদার এবং লামা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল-এর নির্দেশনা ও তত্ত্বাবধানে এসআই জামিল আহমদের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিজ বসতঘর থেকে নাছির মাঝিকে আটক করা হয়।
গ্রেপ্তার নাছির মাঝি ফাঁসিয়াখালী ইউনিয়নের বাইশখাইল্ল্যা ঝিরি মুসলিমপাড়ার বাসিন্দা। গত ১১ জুন তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করা হয়।
লামা থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বাধিক পঠিত