Sunday, June 21, 2026

লামায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

লামা ( বান্দরবান ) প্রতিনিধিঃ
বান্দরবানের লামায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টায় লামা উপজেলা পরিষদ হলরুমে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা উপজেলা কৃষি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. সোহেল রানা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল, বিএনপি নেতা আমির হোসেন ও আব্দুর রব, উপজেলা জামায়াতের আমির কাজী মুহাম্মদ ইব্রাহিম, নারী নেত্রী আনোয়ারা বেগম এবং সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক।
কংগ্রেসে কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষিকাজে উদ্বুদ্ধ করার পাশাপাশি উৎপাদন বৃদ্ধি ও টেকসই কৃষি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সাংবাদিক, কৃষক, এনজিও প্রতিনিধি, কৃষি উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট প্রকল্পের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং কৃষি খাতে উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।

সর্বাধিক পঠিত