বৃহস্পতিবার, মে ২১, ২০২৬

লামায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

লামা ( বান্দরবান ) প্রতিনিধিঃ
“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন”—এই স্লোগানকে ধারণ করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে বান্দরবানের লামায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে অনুষ্ঠিত এ শোভাযাত্রাটি লামা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় অগ্নি নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির নানা বার্তা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মঈন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী তথ্য অফিসার জনাব মোহাম্মদ রাশেদুল হক রাশেদ।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় এনজিও প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা অগ্নিকাণ্ড প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, নিরাপদ বৈদ্যুতিক ব্যবহার এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ফায়ার সার্ভিসকে অবহিত করার আহবান জানান।

সর্বাধিক পঠিত