সংসদ সাচিং প্রু জেরীর সঙ্গে আলীকদম প্রেসক্লাবের নতুন কমিটির কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ

লামা ( বান্দরবান ) প্রতিনিধিঃ
বান্দরবানের আলীকদম প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটি-২০২৬ কর্মকর্তারা স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শনিবার সংসদ সদস্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে নব-নির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় সাংবাদিকতার মানোন্নয়ন, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা, আলীকদম উপজেলার উন্নয়ন এবং স্থানীয় জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সংসদ সদস্য নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আলীকদম প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন এবং সাংবাদিকদের পেশাগত কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস দেন।
এদিকে নব-নির্বাচিত কমিটির পক্ষ থেকে সংসদ সদস্যকে শুভেচ্ছা জানানো হয় এবং আলীকদমে ইতিবাচক, জনকল্যাণমুখী ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় সহযোগিতা কামনা করা হয়।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত উৎকর্ষতা এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।